শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

রোনালদোর জোড়া গোলে বড় জয় পর্তুগালের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

বয়স তার ৩৮। কিন্তু খেলায় তার বয়স ফুটে উঠে না। মাঠে নেমে করেছেন গোল। একটি নয় দুটি। ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইফলক অর্জনের কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। তিনি আর কেউ নন, পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো।

সোমবার (১৬ অক্টোবর) রাতে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বসনিয়া হার্জেগোভিনাকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এ ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। বিপক্ষে দলের গোল উৎসবেও মূল ভূমিকায় ছিলেন সিআর সেভেন।

গত ম্যাচের মতো আবারও জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সবমিলিয়ে গোলসংখ্য দাঁড়াল ৮৫৯ এ। ম্যাচে একটি করে গোল ব্রুনো ফের্নান্দেস, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সের।

২০২৪ ইউরোর বাছাই পর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে পর্তুগাল।আগেই মূল পর্বের টিকেট নিশ্চিত করা ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা বাছাইয়ে এ নিয়ে টানা আট ম্যাচ জিতল। এই আট ম্যাচে তারা গোল করেছে মোট ৩২টি, বিপরীতে হজম করেছে স্রেফ ২টি, সেই দুটি গত ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com