মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের হাত থেকে সম্মাননা পেলেন এস আই ফরিদুজ্জামান ফরিদপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান পদ্মা নদীর চর থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে দিনের আলোর বদলে রাতেই ঢালাই; ২১ লাখ টাকার সড়ক নির্মাণ নাগেশ্বরীতে দুধকুমার নদের বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ২০ গ্রামের মানুষ পানিবন্দী পঞ্চগড়ে সাবেক এমপি মুক্তার স্ত্রী কাজী মৌসুমী কারাগারে ধামইরহাটে উদ্ধারকৃত কস্টি পাথর বৌদ্ধ বিহারে হস্তান্তর ৭নং নেওয়াশী ইউনিয়নে আবারও নির্বাচন করতে চান সাবেক দুইবারের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ সরকার গডফাদার সাবেক এমপির ভাগ্নে পরিচয়ে ১৭ বছর ধরে ত্রাসের রাজত্ব বাসি হলেই বেড়ে যায় যেসব খাবারের স্বাদ

নিউক্যাসলের কাছে হারল ইউনাইটেড

  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের ৫৫তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে জয়সূচক গোলটি করেন অ্যান্টোনি গর্ডন।

পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে নিউক্যাসল। গোলের জন্য তাদের ২২ শটের ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে সফরকারীদের ৮ শটের একটি লক্ষ্যে ছিল। ১৪ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে নিউক্যাসল। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ২৪ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে।

অবশ্য ম্যাচের প্রথমেই ভালো সুযোগটা পায় ম্যানচেস্টার ইউনাইটেড। দশম মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে ব্রুনো ফার্নান্দেসের থ্রু পাস ধরে এগিয়ে যান আলেসান্দ্রো গার্নাচো। আগের ম্যাচে এভারটনের বিপক্ষে ওভারহেড কিকে দুর্দান্ত গোল করা এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের নিচু শট ঠেকিয়ে দেন গোলরক্ষক নিক পোপ।

বাকি সময়ে আধিপত্য বিস্তার করে খেলেছে নিউক্যাসল। গর্ডনের গোলের পর এর কেউ জাল খুঁজে পা পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাগপাইরা। এদিকে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-১ গোলে হারানো আর্সেনাল ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com