বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

আলফাডাঙ্গার গোপালপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে এ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সবশেষে নেতৃবৃন্দ কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম জিকো প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. আবু বকর সিদ্দিক।

এসময় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস উদ্দিন মেম্বার, শাহাদাত হোসেন সর্দার মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মকিবুল হোসেন মক্কা, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনিসুল ইসলাম মাহমুদ, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনসহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com