রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক ‘মোবাইলে বিয়ে’ নিয়ে তোলপাড়, মানববন্ধন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডোপ টেস্টে পজিটিভ ভারোত্তোলক মাবিয়া দুই বছর নিষিদ্ধ সমন্বিত উদ্যোগে হামসহ সকল সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মী মকবুল হত্যা : সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে ঢাবি’র বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু মুস্তাফিজ-রিশাদরা ফিরেছেন, শরিফুল-নাহিদের জন্য অপেক্ষা ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মামুন-নাসের ফের রিমান্ডে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

আতিফ আসলামের সঙ্গে একমঞ্চে গাইবেন তাহসান

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট। এ আয়োজনের মূল আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

আজ ফেসবুক পেজে বাংলাদেশে আসার কথা জানিয়ে পোস্ট করেছেন আতিফ। ম্যাজিকাল নাইটে তাঁর সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান রহমান খান।

জানা গেল, ম্যাজিকাল নাইটে আতিফ আসলামের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান রহমান খান।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল। এ ছাড়া পাকিস্তানের আবদুল হান্নানেরও অংশ নেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে টিকিট টুমরো ওয়েবসাইটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com