শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ ক্যাসিনো সম্রাট মোস্তাফিজুর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে নতুন মুখ হিসেবে মেয়র পদে মাঠে নেমেছেন মোঃ আব্দুল আলীম ৫০০ টাকায় সাংবাদিক তৈরির কারখানা “দৈনিক বাংলার সংবাদ” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ পিরোজপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা নতুন আলোচনার জন্য পাকিস্তানের পথে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ক্ষমতার জোরে জনরায় উপেক্ষা শুভ লক্ষণ নয়: মজিবুর রহমান মঞ্জু

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৬

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। ওই হামলার পর এখনও বন্দুকধারীকে আটক করা সম্ভব হয়নি। খবর এএফপি।

স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওই হামলার পর এখনও বন্দুকধারীকে আটক করা সম্ভব হয়নি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিটি পুলিশের প্রধান গ্রেগ জোন্স জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওহাইও অঙ্গরাজ্যের নিউ আলবেনি শহরের একটি প্রসাধনীর গুদামে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন প্রাণ হারিয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে নির্দিষ্ট লোকজনকে টার্গেট করেই হয়তো এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান গ্রেগ জোন্স।

তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই প্রসাধনীর গুদাম থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

গ্রেগ জোন্স জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে বের করতে কাজ করছে কর্তৃপক্ষ। তিনি ওই হামলার বিষয়ে বলেন, এটা একটা ট্র্যাজেডি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। আমরা কেউই এ ধরনের হামলা প্রত্যাশা করি না।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৬টি গণ-বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com