রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নরওয়ের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিলের ঘটনায় মালয়েশিয়ার ক্ষোভ ‎প্রবাসে থেকে স্বামীর একাউন্টে১৪ লাখ টাকা পাঠিয়ে দেশে এসে হিসাব চাইতেই গৃহ বধূকে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা ষষ্ঠ বিশ্বকাপে পর্তুগালের নেতৃত্বে রোনাল্ডো, কলম্বিয়ার আশা-ভরসা দিয়াজ প্রজনন সুরক্ষায় সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা: সংকটে হাজারো কর্মহীন বনজীবী নেইমারকে দলে নিয়ে কোন আক্ষেপ নেই আনচেলত্তির হান্টাভাইরাস সতর্কতা কাটিয়ে আবার সমুদ্রে যাত্রার অনুমতি পেল ক্রুজ জাহাজটি টাঙ্গাইলের চরাঞ্চলে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচির উদ্বোধন চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র রাজবাড়ীতে তামাক চাষ বেড়ে যাওয়ায় উর্বরতা হারাচ্ছে কৃষি জমি মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে প্রস্তাবিত চুক্তির কয়েকটি শর্তে পরিবর্তন চান ট্রাম্প

তাকে আল্লাহ ওপর ছেড়ে দিয়েছি, মাগুরার শিশুটির মা

  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭০ বার পঠিত

সিটিজেন নিউজ ডেস্ক: মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়ার মা জানিয়েছেন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন তাঁর মেয়ে নড়াচড়া করছে না। মেয়েটির অবস্থা সংকটাপন্ন।

শিশুটির মা গণমাধ্যমকে বলেন, ‘মেয়ের অবস্থা ভালো না। আজও সে নড়াচড়া করছে না। তাকে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। সবার কাছে দোয়া চাই।’ এসময় ধর্ষণে জড়িতদের ফাঁসি দাবি করেন তিনি।

এদিকে শিশুটিকে ধর্ষণের মামলার তিন আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার মাগুরা কারাগার থেকে তিনজনকে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নিয়ে আসে পুলিশ। এরপর ডিএনএ ম্যাচিংয়ের জন্য ফরেনসিক বিভাগ নমুনা সংগ্রহ করা হয়।

আসামিরা হলেন- শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের স্বামী সজিব শেখ ও ভাশুর রাতুল শেখ।

এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবিতে মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে ছাত্র-জনতা। স্থানীয় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি মিছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের সামনে গিয়ে শেষ হয়। এখানে বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, ‘অবিলম্বে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার তদন্ত এবং বিচারিক কার্যক্রম শেষ করতে হবে। দেশের সব ধর্ষণের বিচারকার্য শেষ করতে হবে, বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘যদি সুষ্ঠু বিচার হয় তাহলে ভবিষ্যতে কেউ আর এমন কাজ করবে না।’

এর আগে, গত রোববার রাতে আদালত বসিয়ে চার আসামির রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে হিটুর সাত দিন ও অপর তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব হোসেন জানান, মঙ্গলবার ভোরে পুলিশ কারাগার থেকে আসামিদের ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে নিয়ে গেছে।

সম্প্রতি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। ঢাকা সিএমএইচে তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com