রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন আগামীকাল অষ্টম জাতীয় ভোটার দিবস ভারতীয় ভিসা প্রদানের হার ক্রমান্বয়ে বাড়বে: প্রণয় ভার্মা জয় দিয়ে সুপার এইট শেষ করল দক্ষিণ আফ্রিকা বরগুনায় পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে মহিবুর হত্যার মূল আসামি গ্রেফতার বগুড়ায় মিছরি ও সেমাই কারখানাকে জরিমানা কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী জেলেখার থামানোর কি কেউ নেই..? ধামইরহাটে শিশু সুরেক্ষায় সাংবাদিকদের নিয়েহ মতবিনিময় সভা

হবিগঞ্জে মহিবুর হত্যার মূল আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

তিন বছর আগে হবিগঞ্জে সংঘটিত আলোচিত মহিবুর রহমান হত্যা মামলার মূল আসামি ফজল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশ—পিবিআই। ফজল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিয়ালদাড়িয়া গ্রামের বাসিন্দা মহিবুর রহমান হত্যার ঘটনায় দীর্ঘ তদন্তের পর মূল আসামি মো. ফজল মিয়াকে ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই।

আজ রোববার দুপুর ২টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মো. হায়াতুন-নবী এ তথ্য নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৭ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মহিবুর। পরদিন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে জানা গেছে, গ্রাম্য শালিসকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় মহিবুরকে। মরদেহ ডোবায় ফেলে আত্মগোপনে চলে যান আসামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com