সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খামেনি হত্যাকাণ্ডের নিন্দা ও শোক প্রকাশ বাংলাদেশের লালমনিরহাটে ট্রাক চাপায় একব্যক্তি নিহত ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকারের প্রতিফলন : মীর হেলাল বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাঁশখালীতে মোবাইল কোর্টের তথ্য পাচারের দায়ে তিনজনকে কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ সারাদেশের উন্নয়ন ধারার সঙ্গে সমন্বয় ডা.এজেড এম জাহিদ হোসেনের উন্নয়ন আহ্বান: তথ্যভিত্তিক উদ্যোগে বদলে যেতে পারে দিনাজপুর-৬ বাজার নিয়ন্ত্রণে ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার পটুয়াখালীতে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ অষ্টম জাতীয় ভোটার দিবস আজ

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকারের প্রতিফলন : মীর হেলাল

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, নারীদের ফ্যামিলি কার্ড প্রদান নারীর ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে জনসম্পদে রূপান্তর এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রথাগত বা অপ্রথাগতভাবে অন্তর্ভুক্ত করা ছাড়া জাতীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।

সোমবার (২ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সফল চারজন সংগ্রামী নারীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিএনপি সবসময় নারীদের উন্নয়নে কাজ করেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নারীদের অবৈতনিক শিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে নারীদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যেখানে পরিবারের প্রধান হিসেবে নারী এই কার্ড পাবেন। এই তালিকা প্রণয়নে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না এবং এটি সরাসরি প্রশাসনের মাধ্যমে স্বচ্ছতার সাথে পরিচালিত হবে।

পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বর্তমানে দেশের প্রায় ৪ কোটি কর্মক্ষম মানুষ অর্থনীতির বাইরে রয়েছে। নারীদের এই বিশাল অংশকে যদি আমরা উৎপাদনশীল কাজে লাগাতে পারি, তবে দেশের অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নারীরা হাঁস-মুরগি পালনসহ নানা কাজের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছেন।

নিজের জীবনের সফলতার পেছনে মায়ের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীরা নিরলস ত্যাগ স্বীকার করলেও অনেক সময় তারা প্রাপ্য স্বীকৃতি পান না। নারীদের অধিকার কোনো করুণা বা দয়া নয়, বরং এটি তাদের সাংবিধানিক অধিকার।

মহিলা বিষয়ক অধিদপ্তর এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) মো. নাজিমুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com