বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে মাঠে নেমেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

মোঃ আঃ আজিজ ইসলাম সাগর স্টাফ রিপোর্টার রংপুর বিভাগ সিটিজেন নিউজ

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই তিনি ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। তার এই অংশগ্রহণে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকেই।

কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম জানান, নির্বাচিত হলে তিনি কুড়িগ্রাম পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব শহরে রূপান্তর করতে কাজ করবেন। তিনি উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মুখ হিসেবে তার প্রার্থিতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমজমাট করে তুলতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com