মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

বঙ্গবন্ধু বাংলাদেশের শিরোনাম: ড. জাফর ইকবাল

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪২০ বার পঠিত

ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের শিরোনাম ও বিশ্বনেতা বলে অভিহিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।

রোববার শাবি আইসিটি ভবনে তার সঙ্গে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করার সময় তিনি এ কথা বলেন। এ সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. জাফর ইকবাল।

রোববার সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে দেখা করে। তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে তার কাছে জানতে চায়। প্রতিনিধি দলে ছিল সাঈম রাইয়ান, নাবিল আবেদিন খান, অবিনাশ সিংহ রুদ্র, ইশতিয়াক আহমদ, সামিউল হক সাকিব, ইহতিশাম ইসলাম আলফি, রাহুল দাস নিপম, হিমেল তালুকদার দীপ, মুগ্ধ সৈনাক সরকার ও ফারহান উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় শিক্ষকদের মধ্যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, সরকারি শিক্ষক বাদল চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com