ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কাশ্মীরের শিশুদের সাহায্য করুন : বিশ্বনেতাদের মালালা

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: অবরুদ্ধ জম্মু-কাশ্মীরের শিশুদের সহায়তায় পদেক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই। তিনি জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টির আলোচনার জন্য বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গত ৫ আগস্ট ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে আইন তৈরি মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। তারপর থেকে উপত্যকাটি অবরুদ্ধ। ঘটনার ১৫ দিন পর শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হলেও ভয়ে স্কুলে যাচ্ছে না শিক্ষার্থীরা।
মালালা জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এসব শিশুদের নিরাপদে তাদের স্কুলে ফিরে যেতে সহায়তা করুন। প্রসঙ্গত, চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। তাতে ভারত-পাকিস্তান ছাড়াও বিশ্বনেতারা উপস্থিত থাকবেন।

নারী অধিকার রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার মালালা বেশ কয়েটি টুইট বার্তায় বলেন, ‘শিশুসহ প্রায় চার হাজার মানুষ জোরপূর্বক আটক ও দণ্ড দেয়া হয়েছে, শিক্ষার্থীরা গত ৪০ দিন ধরে স্কুলে যেতে পারছে না, মেয়ে ঘরছাড়া হওয়ার ভয়ে ভীত। এমন খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

বিশ্বনেতাদের উদ্দেশ করে মালালা বলেন, ‘আমি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানকারী ছাড়াও অন্য নেতাদের আহ্বান জানাচ্ছি, আপনারা কাশ্মীরিদের দাবি শুনুন, সেখানে শান্তি ফিরিয়ে আনতে কাজ করুন। শিশুরা যেন নিরাপদে স্কুলে ফিরতে পারে সেই সহায়তা করুন।’

গত সপ্তাহে মালালাকে কাশ্মীরের তিনজন মেয়ে বলেছে, ‘কাশ্মীরের বর্তমান পরিস্থিতির বর্ণনার সবচেয়ে মোক্ষম শব্দ হলো ‘‘নীরবতা’’। আমাদের সঙ্গে কী হচ্ছে এটাও জানার কোনো উপায় আমাদের হাতে নেই। আমরা সবাই শুধু জানালার বাইরে সৈন্যদের বুটের আওয়াজ শুনতে পাচ্ছি। পুরোটাই ভীতিকর।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০

কাশ্মীরের শিশুদের সাহায্য করুন : বিশ্বনেতাদের মালালা

আপডেট টাইম : ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯