ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে সংসদে মিলাদ মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জাতীয় সংসদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পার্লামেন্ট মেম্বারস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি এবং হুইপ ইকবালুর রহিম এমপি দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ হোসেন এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, শেখ জুয়েল এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, সেলিমা আহমেদ এমপি, পারভিন হক সিকদার এমপি, অ্যারোমা দত্ত এমপি, নাহিদ ইজহার খান এমপিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে শরিক হন। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও মঙ্গলময় দীর্ঘজীবন কামনা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে সংসদে মিলাদ মাহফিল

আপডেট টাইম : ১০:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯