ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বিএনপির সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক: চলমান পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা একটায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সিটিজেন নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন নেতারা।

সূত্র জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে যোগদান, ভারত সফর এবং সে দেশের সাথে নানা চুক্তির বিষয় নিয়ে বিএনপি নেতারা বৈঠকে পর্যালোচনা করেন। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়ে পর্যালোচনা করেন বিএনপি নেতারা।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে বৈঠকে সভাপতিত্ব করেন বলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বিএনপির সংবাদ সম্মেলন আজ

আপডেট টাইম : ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯