ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আবরার হত্যা মামলা লড়তে চান ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা বিনা ফিতে লড়তে প্রস্তুত বলে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিনি বলেন, এ মামলায় আমার বাদী হওয়ার সুযোগ নেই। তাই আবরারের পরিবার যদি চায় তাহলে আইনজীবী হিসেবে বিনা ফিতে এ মামলায় লড়তে প্রস্তুত আছি।

ব্যারিস্টার সুমন বলেন, আবরার ফাহাদ হত্যা মামলাটির বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়া উচিত। যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হবে সে প্রত্যাশাই করছি।

উল্লেখ্য, গত রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। এরপর রাত ৩টায় হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, আবরারের মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।

ইতোমধ্যে (বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত) ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের অধিকাংশই ছাত্রলীগের নেতাকর্মী।

অন্যদিকে আবরার হত্যার পর থেকে টানা চতুর্থ দিনের মতো বুয়েটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছেন শিক্ষার্থীরা। এছাড়া বিক্ষোভ-মানববন্ধন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আবরার হত্যা মামলা লড়তে চান ব্যারিস্টার সুমন

আপডেট টাইম : ১২:৪৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯