ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট

অনলাইন ডেস্ক: রেস্তোরাঁয় খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার পরিবেশন করা সবকিছুই করছে দু’টি রোবট! নাম চম্পা আর চামেলী। রেস্তোরাঁয় আসা লোকজনকে স্বাগত জানাচ্ছে তারা। আর এই রোবটগুলোকে খাবারের অর্ডার দিতে আর তাদের হাত থেকে খাবার নিতে রেস্তোরাঁয় ভিড় করছেন অনেকেই।

সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের ওড়িশ্যা রাজ্যের ভুবনেশ্বরের একটি রেস্তোরাঁ। তবে এতে বড় চমক হচ্ছে রেস্তোরাঁর দুই রোবট কর্মী যে কোনও ভাষায় কথা বলতে পারে। কণ্ঠস্বর পরিচালিত ব্যবস্থার (ভয়েস অপারেটেড সিস্টেম) মাধ্যমে রেস্তোরাঁর অতিথিদের নানা ভাষায় স্বাগত জানায় এই দুই রোবট।

রেস্তোরাঁর এই রোবোটিক পরিষেবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। রেস্তোরাঁর মালিক এএনআইকে জানান, রাডার নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই দু’টি রোবট এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে খাবারের অর্ডার নেয় এবং ক্রেতাদের কাছে খাবার পৌঁছে দেয়। তাদের এক নজর দেখতে রেস্তোরাঁয় ভিড় লেগে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট

আপডেট টাইম : ১০:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯