ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সানি হত্যা : দুই আসামি কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজ এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে নিহত জাকির হোসেন সানি (১৭) হত্যা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালতে এ দুই আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- আনিসুর রহমান (৩০) ও মো. মামুন (৩০)। বিষয়টি সিটিজেন নিউজকে নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দিন।

তিনি বলেন, জাকির হোসেন সানি হত্যা মামলায় এ দুই আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং বিচারকের কাছে জামিনের আবেদন করেন। বিজ্ঞবিচারক তাদের জামিন না মঞ্জুর করে দুজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার বাকি আসামিরা হলেন- সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তুষার (২২)।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট নগরীর জাকির হোসেন সড়কের এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হন জাকির হোসেন সানি। পরদিন সানির বড় বোন মাহমুদা আক্তার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ঘটনার পর পুলিশ জানায়, নগরের ওমরগণি এমইএস কলেজ এলাকায় দুই ছাত্রলীগ নেতার রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের আগে আসামি আনিস ও তার অনুসারীদের সঙ্গে সানিদের কথা কাটাকাটি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল।

আনিস, আয়াতরা ওমর গনি এমইএস কলেজ ছাত্রসংসদের জিএস আরশাদুল আলম বাচ্চুর অনুসারী। নিহত জাকির হোসেন সানি ও তার সহযোগীরা ভিপি ওয়াসিম উদ্দিনের অনুসারী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সানি হত্যা : দুই আসামি কারাগারে

আপডেট টাইম : ০৮:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯