ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে

জাতি নেতৃত্বশূন্য হয়ে পড়বে, ছাত্ররা বিপথে গেলে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দলীয় লেজুরবৃত্তির রাজনীতি পরিহার করে জাতীয় ছাত্র সমাজকে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল দিনে ফিরিয়ে নেয়ার নেতৃত্ব দিতে হবে এবং নেতৃত্ব দেয়ার জন্য মেধা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে।

সোমবার রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান আরও বলেন, ছাত্রদের প্রথম এবং প্রধান কাজ হলো লেখাপড়া করা এবং লেখাপড়ার পর জাতীয় প্রয়োজনে সংগঠনকে গড়ে তোলার জন্য কাজ করবে। আমরা ছাত্রদের লাঠিয়াল হিসেবে গড়ে তুলতে চাই না। জাতীয় পার্টি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চায়। দেশের মানুষ যখন পরিবর্তন চাচ্ছে সে পরিবর্তন করার জন্য জাতীয় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

জি এম কাদের আরও বলেন, তোমাদের নেতৃত্ব বিকশিত করতে হবে। সাধারণ ছাত্রদের সুখ-দুঃখ ভাগ করে নিতে হবে। তাদের দাবি-দাওয়া নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছাত্রদের জন্য অনেক কাজ করে গেছেন। প্রাথমিক স্কুলের বই বিনামূল্যে বিতরণ, খণ্ডকালীন চাকরির ব্যবস্থা, জেলা পর্যায়ে স্কুল-কলেজ সরকারীকরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব ও জিয়া হল নির্মাণ, বিকল্প কর্মসংস্থান, খুলনা ও শাহজালাল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ অনেক কাজ করেছেন। তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, ছাত্ররাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে। তারা সাধারণত আবেগী হয়। এই আবেগ ভালো কাজে লাগালে তা দেশের জন্য সম্পদ হিসেবে গণ্য হবে। বিপথে গেলে জাতি নেতৃত্বশূন্য হয়ে পড়বে।

সংবর্ধনা সভায় ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক শাহ-ই আজম, ছাত্রবিষয়ক সম্পাদক ইফতেখার আহসান হাসান, যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার

জাতি নেতৃত্বশূন্য হয়ে পড়বে, ছাত্ররা বিপথে গেলে

আপডেট টাইম : ১১:৩০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯