ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

টাইগাররা দুপুরে মাঠে নামছে উইন্ডিজের বিপক্ষে

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি চ্যানেল গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি। এছাড়া সনি সিক্স ও সনি সিক্স এইচডিও সরাসরি সম্প্রচার করবে।

স্বাগতিক আয়ারল্যান্ডর বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ ছন্দের আছে ক্যারিবীয়রা। বিশেষ করে গেল বছর বাংলাদেশকে ভোগানো শাই হোপ তো প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। অন্য ওপেনার জন ক্যাম্পবেলও সেঞ্চুরি তুলে জানান দিয়েছেন নিজের ফর্মের।

তবে দুই দলের সর্বশেষ দ্বৈরথ আশা দেখাতে পারে টাইগার বাহিনীকে। গেল বছর ৬ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে ৪টিতেই জিতেছে বাংলাদেশ।

এদিকে আয়ারল্যান্ডে প্রস্তুতিটা আশানুরূপ হয়নি তামিম-সাকিবদের। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে হেরেছে ৮৮ রানে। যদিও এটা নিয়ে খুব একটা চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। দল ভালো না করলেও ব্যাটে বলে সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত।

আজকের ম্যাচে প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন মাশরাফি বিন মর্তুজা। নিজেদের কাজগুলো ঠিকঠাক করতে পারার দিকেই মনোযোগ টাইগার অধিনায়কের, ‘শাই হোপ তো বাংলাদেশেও আমাদের ভুগিয়েছিল। সে খুব ভালো ছন্দে আছে। ব্রাভোসহ আরও কিছু খেলোয়াড় আছে। তাদের পেস আক্রমণও ভালো। আমরা প্রস্তুতি ম্যাচ হেরেছি। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাজগুলো ঠিকঠাক করতে হবে।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের তীব্র শীত। মাশরাফির সরল স্বীকারোক্তি, এই ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব নয়। ফলে মানসিকতার ওপর জোর দিচ্ছেন তিনি, ‘এখানে মানসিকভাবে শক্ত থাকতে হবে। আর খেলতে নেমে ঠাণ্ডা কতটা, এসব অজুহাত ছাড়া কিছু হতে পারে না। এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

টাইগাররা দুপুরে মাঠে নামছে উইন্ডিজের বিপক্ষে

আপডেট টাইম : ০১:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯