ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মাওলানা সুবহানের আপিল আজ

আদালত প্রতিবেদক: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহানের দণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল সুপ্রিম কোর্টের আজ মঙ্গলবারের কার্যতালিকায় (কজলিস্ট) রয়েছে।

সুপ্রিম কোর্টের মঙ্গলবারের কার্যতালিকায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে রয়েছে। বেঞ্চের সদস্য বিচারপতিরা হলেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি নুরুজ্জামান।

এর আগে ২০১৫ সালের ১৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মাওলানা আবদুস সুবহানের পক্ষে আবেদন করেন তার আইনজীবীরা। আপিল আবেদনের অ্যাডভোকেট অনরেকর্ড জয়নুল আবেদীন তুহিন।

আপিল করার পর আব্দুস সুবহানের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছিলেন, ট্রাইব্যুনাল মাওলানা সুবহানকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় দিয়েছেন, ওই রায়ে ৯২টি ত্রুটি শনাক্ত করে তিনটি ভলিউমে ১১৮২ পৃষ্ঠার আপিল আবেদন দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১২ সালের একটি ঘটনাস্থল পরিদর্শনের কথা বলেছিলেন। অথচ ট্রাইব্যুনালে সাক্ষীরা বলেছেন, ওই ঘটনাস্থল ৪০ বছর আগে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ মামলার ছয়জন সাক্ষীর বয়স ২ থেকে ৬ বছর, যারা কোনোভাবেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হতে পারে না।

২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি মাওলানা সুবহানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে ৯টি অভিযোগের মধ্যে ৬টিতে তাকে দোষী সাব্যস্ত করে ৩টিতে মৃত্যুদণ্ড ও অপর দু’টিতে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়। অপর একটি অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর ৯টি অভিযোগে মাওলানা সুবহানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে মাওলানা সুবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ট্রাইব্যুনালের আদেশে তাকে আটক রাখা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মাওলানা সুবহানের আপিল আজ

আপডেট টাইম : ১১:৪৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯