ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান

জাপান আইটি উইকে বেসিস

তথ্য-প্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ : এশিয়ার তথ্যপ্রযুক্তিবিদদের মিলনমেলা হিসেবে খ্যাত জাপান আইটি উইক। বিভিন্ন দেশের নামি-দামি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের অত্যাধ্যুনিক সেবাসমূহ তুলে ধরে জাপানের সবচেয়ে বড় এ তথ্যপ্রযুক্তি মেলায়। পাশাপাশি, বিনিয়োগকারি-তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মেলা।
টোকিওতে আজ শুরু থেকে শুরু হওয়া জাপান আইটি উইক চলবে আগামী ১০ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস)। অংশ নিয়েছে মোট ৬২ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল। পাশাপাশি জাপান আইটি উইকে অংশ নিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক, এলআইসিটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিনিধিদল।

জাপান আইটি উইকে বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং যুগ্মসচিব এস এম আজিজুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ, বেসিস জাপান ফোকাস গ্রুপের আহ্বায়ক রাশাদ কবির প্রমুখ।

বেসিস থেকে এবার ১৯টি প্রযুক্তি প্রতিষ্ঠান, জাপান আইটি উইকের অন্যতম বৃহত্তম বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করছে। অংশ নিয়েছে বেসিস সদস্য প্রতিষ্ঠান- ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, ই-পার্ক আইটি, লিডসফট বাংলাদেশ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, ইক্সোরা সল্যুশন লি., প্রাইডসিস আইটি লিমিটেড, ইরা-ইনফোটেক লিমিটেড, বিজেআইটি লিমিটেড, নেসেনিয়া লিমিটেড, ড্রিমার্জ ল্যাব লিমিটেড, মিডিয়া৩৬৫ লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, ই-জেনারেশন, বিজেডএম গ্রাফিক্স, ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড, সুবরা সিস্টেমস লিমিটেড, গ্রাহো লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং ডায়নামিক সল্যুশনস ইনোভেটোরস।

এছাড়া প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছে বেসিস সদস্য প্রতিষ্ঠান- পিএম এস্পায়ার লিমিটেড, পিক্সেলনেট টেকনোলজিস লিমিটেড, এআইজি ডিস্ট্রিবিউশনস অ্যান্ড কনসালটেন্সি, টিকন সিস্টেমস লিমিটেড, ডেটা গ্রিড লিমিটেড, ফ্লোরা সিস্টেমস লিমিটেড, ফ্রিডম সফট, আই সফটওয়্যার লিমিটেড, পল অ্যান্ড পল কনসালটেন্টস লিমিটেড এবং কমলিঙ্ক ইনফোটেক লিমিটেড।

এছাড়া বেসিসের অংশীজন ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং কমনওয়েলথের যৌথ উদ্যোগে পরিচালিত শি-ট্রেডস প্রকল্পের অধীন অংশ নিয়েছে পাঁচটি বেসিস সদস্য প্রতিষ্ঠান-ইউআই সিস্টেমস লিমিটেড, সিসটেক ডিজিটাল জাপান লিমিটেড, অপাস টেকনোলজি লিমিটেড, এলিগেন্ট টেকনোলজি লিমিটেড এবং টিএমএসএস আইসিটি লিমিটেড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

জাপান আইটি উইকে বেসিস

আপডেট টাইম : ০৩:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯