ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক

রাজধানীতে বিজয় শোভাযাত্রা করলেন বিএনপি

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল ৩টায় শোভাযাত্রাটি শুরু হয়ে শান্তিনগর মোড় হয়ে আবার পল্টন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জাতীয় পতাকা, দলীয় পতাকা, বিভিন্ন রঙের বর্ণাঢ্য ব্যানার-ফেস্টুন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে হাজারও নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেয়। বিএনপির বিজয় র‌্যালি উপলক্ষে নয়া পল্টন, ফকিরা পুল, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগরসহ বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

ট্রাকে করে শোভাযাত্রার পুরো সময় স্লোগান দেন দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। এছাড়া বেশ কয়েকজন মধ্যম সারির নেতা-নেত্রী ট্রাকে করে শোভাযাত্রায় অংশ নিলেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা পায়ে হেঁটে শোভাযাত্রা করেন।

শোভাযাত্রায় বিএনপির মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শ্যামা ওবায়েদ, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, আবুল কালাম আজাদ সিদ্দিকী, সেলিম রেজা হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, আবদুল আউয়াল খান, শামীমুর রহমান শামীম, হারুনুর রশীদ, শহিদুল ইসলাম বাবুল, মাশুকুর রহমান, আমিরুজ্জামান শিমুল, বজলুল করিম চৌধুরী আবেদ, রাজিব আহসান, আকরামুল হাসান, নিপুণ রায় চৌধুরী, মারুফ হোসেন, অঙ্গসংগঠনের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, কাজী আবুল বাশার, বজলুল বাসিত আনজু, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদুর, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, আনোয়ার হোসেইন, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, হাসান জাফির তুহিন, আবুল কালাম আজাদ, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পরযায়ের নেতাকর্মীরা ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজধানীতে বিজয় শোভাযাত্রা করলেন বিএনপি

আপডেট টাইম : ০২:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯