ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক

সম্মেলনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন শেখ হাসিনাসহ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধনের পর শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী এবং দেশের প্রয়াত বিশিষ্টজনদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন দলটির সভাপতি শেখ হাসিনাসহ নেতাকর্মীরা। এ বিষয়ে শোক প্রস্তাব উত্থাপন করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

এর আগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বিকেল ৩টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে ইতোমধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিবেদন পেশ করেছেন। এখন বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী।

আজকের আনুষ্ঠানিকতা শেষ হলে শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশন হবে। সেখানে নতুন কমিটি নির্বাচন করবেন দলের কাউন্সিলররা।

আওয়ামী লীগের সম্মেলন ঘিরে সকাল থেকেই মিছিলের মোহনায় পরিণত হয় উদ্যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারাদেশ থেকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের পক্ষ থেকে সম্মেলন উপলক্ষে আগত ডেলিগেট ও কাউন্সিলরদের প্রত্যেককে জাতীয় পতাকার রঙ লাল-সবুজের পাটের ব্যাগ দেয়া হয়েছে। নেতাকর্মীরা ব্যাগটি বুঝে নিয়ে এ পাটের ব্যাগে কী আছে তা খুলে দেখছিলেন।

২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে টানা অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। তার রানিং মেট হিসেবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলটির দ্বিতীয় শীর্ষপদ সাধারণ সম্পাদকে কে আসছেন, সেই আলোচনাই এখন ঘরে-বাইরে সর্বত্র। ২০-২১ ডিসেম্বর দুদিনব্যাপী এ সম্মেলনে নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসছে বলেই আভাস দিয়েছে নির্ভরযোগ্য সূত্রগুলো।

দলীয় সূত্রগুলো বলছে, এবারের সম্মেলনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের নেতৃত্ব পেতে যাচ্ছে আওয়ামী লীগ। ফলে স্বাভাবিকভাবেই দলটির সাধারণ সম্পাদক কে হচ্ছেন, সেটিই ঘুরে-ফিরে সামনে আসছে। তবে শনিবারের কাউন্সিল অধিবেশনের আগে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন

সম্মেলনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন শেখ হাসিনাসহ নেতাকর্মীরা

আপডেট টাইম : ০৬:৫৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯