ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহীতে দ্বিগুণ দামে কেনা হচ্ছে ডিজিটাল হাজিরা যন্ত্র

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে দ্বিগুণ দামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা যন্ত্র কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থাপনের আগেই শিক্ষকদের হাতে রশিদ ধরিয়ে দিচ্ছে ডিজিটাল সলিউশন লিমিটেড নামে একটি কোম্পানি। যন্ত্রটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। কিন্তু এ কোম্পানির নেই কোনো অস্তিত্ব।

২৩ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সব বিভাগীয় উপ-পরিচালক, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্টকে একটি নির্দেশনা দেয়া হয়। এতে যন্ত্রটির ১৫টি ‘স্পেসিফিকেশন’ দিয়ে বলা হয়, বিদ্যালয় কর্তৃপক্ষ বাজার থেকে যাচাই করে সাশ্রয়ী মূল্যে নিজেদের পছন্দমতো ডিজিটাল হাজিরা যন্ত্র কিনে বিদ্যালয়ে স্থাপন করবে। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে ডিজিটাল হাজিরা যন্ত্র কেনার ব্যাপারে বাধ্যবাধকতা নেই।

তবে নির্দেশ অমান্য করেই রাজশাহীতে কেনা শুরু হয়েছে এ যন্ত্র। যন্ত্র স্থাপনের আগেই উপজেলার ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ১৮ হাজার ৯৯৯ টাকার রশিদ ধরিয়ে দিয়েছে ‘ডিজিটাল সলিউশন লিমিটেড’। বিদ্যালয়ের নাম, ঠিকানা ও ওপরে তারিখ লেখার জায়গা ফাঁকা রেখে এ রশিদের নিচে স্বাক্ষর দেয়া হয়েছে। কোম্পানির স্বত্বাধিকারীর নাম ফয়সাল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক জানান, তাদের কাছে যন্ত্রটি বিক্রি করার জন্য বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এসেছেন। অনেকে ৯ থেকে ১৩ হাজার টাকার মধ্যে যন্ত্রটি সরবরাহ করতে চেয়েছেন। কিন্তু ওপর থেকে তাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়েছে।

ডিজিটাল সলিউশনের অফিসের ঠিকানা দেয়া হয়েছে, রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়। কিন্তু ওই ঠিকানায় গিয়ে এ নামের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ সিদ্ধান্ত নেয়ার সময় তানোরে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবাইদা খানম দায়িত্বে ছিলেন।

জোবাইদা খানম বলেন, ইউএনও এবং চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে শিক্ষকরাই এ সিদ্ধান্ত নিয়েছেন। একটি কোম্পানির কাছ থেকে নিলে তদারকি সহজ হবে। আর তারা এক বছরের মেগাবাইট ফ্রি দিতে চেয়েছে। এসব বিবেচনায় ভালো মনে করে এটা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

রাজশাহীতে দ্বিগুণ দামে কেনা হচ্ছে ডিজিটাল হাজিরা যন্ত্র

আপডেট টাইম : ০৯:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০