ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

জয়পুরহাটে অস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ একজন আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের ভিটি এলাকায় জেলা সড়ক বিভাগ অফিসের সামনে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ জহুরুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক জহুরুল জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকার মোজাম্মেল হকের ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, রবিবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শহরের ভিটি এলাকায় সড়ক বিভাগ অফিসের সামনে একটি সিএনজি আটক করে। এসময় জহুরুলকে নামিয়ে এনে তার দেহ তল্লাশি করে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

জয়পুরহাটে অস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ একজন আটক

আপডেট টাইম : ০৫:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০