ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

মাতৃহারা কোয়ালার বাচ্চাকে স্তন্যদান করছে শিয়াল, ভাইরাল ভিডিও

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাতৃহারা কয়েকটি কোয়ালার বাচ্চাকে স্তন্যদান করছে শিয়াল। বলা হচ্ছে, ভিডিওটি অস্ট্রেলিয়ার।

সম্প্রতি ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভয়াবহ এই দাবানলে প্রায় ৫০ কোটির বেশি পশুপাখি প্রাণ হারিয়েছে। এর মধ্যে প্রাণ গেছে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রায় ৩০ শতাংশ কোয়ালার। ফলে স্বাভাবিকভাবেই মাতৃহারা হয়েছে অসংখ্য কোয়ালা। ভাইরাল ভিডিওতে দাবানলে ক্ষতিগ্রস্ত পশুপাখির বেঁচে থাকার করুণ দৃশ্য ফুটে উঠেছে।

আদর্শ হেগড়ে নামের এক ব্যক্তি টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শিয়াল চুপ করে দাঁড়িয়ে আছে। আর তার স্তন থেকে দুধ পান করছে কয়েকটি বাচ্চা কোয়ালা। নিজের বাচ্চা না হওয়া সত্ত্বেও শুধু মাতৃস্নেহে তাদের ক্ষিদে মেটাচ্ছে মা শিয়াল।

ভিডিওটি পোস্ট করে আদর্শ লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় কয়েকটি বাচ্চা কোয়ালাকে স্তন্যদান করছে একটি শিয়াল। অস্ট্রেলিয়ার দাবানলে প্রচুর পশু তাদের মাকে হারিয়েছে। আবার বহু মা হারিয়েছে তাদের শিশুকে। কিন্তু, তারপরও কমেনি স্নেহ। এটা মানবিকতার একটি উজ্জ্বল উদাহরণ।’

ভিডিওট এ পর্যন্ত ৩৯ হাজারেরও বেশিবার দেখা হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন ৩ হাজারের বেশি। তাদের মধ্যে কেউ কেউ একে মাতৃস্নেহের ‘প্রকৃত উদাহরণ’ বলে উল্লেখ করেছেন। আবার কেউ লিখেছেন, ‘যেখানে মানুষের মধ্যে মানবিকতার অভাব দেখা যাচ্ছে, সেখানে একটি পশু তাদের সেই শিক্ষা দিল।’
সূত্র : ইন্ডিয়া টুডে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

মাতৃহারা কোয়ালার বাচ্চাকে স্তন্যদান করছে শিয়াল, ভাইরাল ভিডিও

আপডেট টাইম : ০১:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০