ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

করোনাভাইরাসে আক্রান্তদের দুই-তৃতীয়াংশই পুরুষ

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে একদিনেই ৬৫ জনের মৃত্যু হয়েছে। ফলে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হলো।

গতকাল মঙ্গলবার চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৩ হাজার ৮৮৭ জন। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৪ জন।

এ ব্যাপারে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা জিয়াও ইয়াহুই জানান, মৃতদের সংখ্যাগরিষ্ঠই পুরুষ। এই ভাইরাসে দুই-তৃতীয়াংশই পুরুষ আক্রান্ত হয়েছে। সেখানে মহিলা এক-তৃতীয়াংশ। আবার যত জন মারা গিয়েছেন, তার ৮০ শতাংশেরই বয়স ৬০ এর আশপাশে। আরো দেখা যাচ্ছে, মৃতদের মধ্যে ৭৫ শতাংশেরই হার্টের অসুখ, ডায়াবেটিস, টিউমারের মত কোনো না কোনো অসুখ ছিল।

প্রায় এক মাস আগে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে প্রথমদিকে কেবল চীনেই মৃত্যুর ঘটনা ঘটেছিল। কিন্তু গত এক সপ্তাহে চীনের মূল ভূখণ্ডের বাইরে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এর কয়েক দিন আগে ফিলিপাইনে মারা যান উহান ফেরত আরো একজন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

করোনাভাইরাসে আক্রান্তদের দুই-তৃতীয়াংশই পুরুষ

আপডেট টাইম : ০৪:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০