ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

দুই শিক্ষককে অব্যাহতি, সাত পরীক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে দায়িত্ব থেকে দুই শিক্ষককে অব্যাহতি ও নকল করার অপরাধে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলন তাদেরকে বহিষ্কার করেন।

তারা হলেন- বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রের দুই শিক্ষক, একইকেন্দ্রের চার পরীক্ষার্থী ও ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়কেন্দ্রের তিন পরীক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষক শাহানা পারভিন ও সোহেল রানা ফুলছড়ির গলাকাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলন বলেন, ‘পরীক্ষার সময় দুই শিক্ষক নকল সরবরাহ করেন। এর আগেও দুটি পরীক্ষাতে তাদের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ ছিল। কেন্দ্রের দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া ওই কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থী ও পাশের আরেকটি কেন্দ্রে নকল করার দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

দুই শিক্ষককে অব্যাহতি, সাত পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট টাইম : ১১:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০