ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আইনজীবী সমিতির নির্বাচন চলছে চট্টগ্রাম কোর্ট হিল প্রাঙ্গণে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম কোর্ট হিল প্রাঙ্গণে আইনজীবী সমিতির মিলনায়তনে এ ভোটগ্রহণ করা হচ্ছে। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে।

কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তিন প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করছেন আইনজীবীরা। প্যানেলগুলো হচ্ছে- আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আইনজীবী ঐক্য পরিষদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমমনা আইনজীবী সংসদ।

সম্পাদকীয় নয়টি ও নির্বাহী সদস্যের ১০টিসহ মোট ১৯ পদে এবার প্রার্থী হয়েছেন ৪২ জন। এর মধ্যে সম্পাদকীয় পদে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ২২ জন ও নির্বাহী সদস্যপদে ২০ জন। এবার সমিতির মোট ভোটার চার হাজার ৫০৭ জন।

সমন্বয় পরিষদ থেকে এবারের নির্বাচনে লড়ছেন সভাপতি পদে সৈয়দ মোক্তার আহমদ, সিনিয়র সহ-সভাপতি তুষার সিংহ হাজারী, সহ-সভাপতি আলী আশরাফ চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আল মামুন, অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী টিপু, পাঠাগার সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক তানজিলা মান্নান যুথী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন।

ঐক্য পরিষদ থেকে লড়ছেন সভাপতি পদে মুহাম্মদ এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ছাবেদুর রহমান, সহ-সভাপতি মো. আজিজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবদুস সাত্তার সারোয়ার, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইন, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুমন, পাঠাগার সম্পাদক মো. আলী আকবর সানজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুনা কাসেম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাহাদাত হোসেন।

সমমনা প্যানেল থেকে সভাপতি পদে মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুক ও সাধারণ সম্পাদক তৌহিদুল মুনির চৌধুরী টিপু নির্বাচনী মাঠে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল হাসান শাহাবুদ্দিন ও পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ হাবিবউল্লাহ লড়ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আইনজীবী সমিতির নির্বাচন চলছে চট্টগ্রাম কোর্ট হিল প্রাঙ্গণে

আপডেট টাইম : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০