ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্ট বার ভোটে লড়বেন আ.লীগের প্রার্থী আমিন-মনজুরুল

আদালত প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্যানেল থেকে সভাপতি পদে এএম আমিন উদ্দিন ও সম্পাদক পদে শাহ মনজুরুল হক লড়বেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে সভাপতি ও সম্পাদকসহ প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষণা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সহ-সভাপতি দুটি পদে অ্যাডভোকেট শাকিলা রৌশন ও মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক পদে জাতীয় পার্টির জাতীয় আইনজীবী ফেডারেশনের নেতা ড. মো. এনামুল হক, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মো. ইমতিয়াজ ফারুক ও ব্যারিস্টার মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ।

সদস্য পদে সাতজন হলেন- অ্যাডভোকেট মো. তারজেল হোসেন, মো. সাফায়েত হোসেন সজীব, মোহাম্মদ জগলুল কবির, মো. মশিউর রহমান, মো. হুমায়ুন কবির, মিন্টু কুমার মণ্ডল ও ব্যারিস্টার মো. কামরুজ্জামান।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ ও পুরোপুরি সম্মতি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নির্বাচনের জন্য চুলচেরা বিশ্লেষণ করে এই প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে, যাতে আমরা পুরো প্যানেল বিজয় পেতে পারি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের প্রথম আইনজীবী মেয়র নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবীদের পক্ষ থেকে এক সংবর্ধনা দেয়া হয়।

এরপর তাপস বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেল ঘোষণা করেন।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করা হয়।

১১ ও ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে জিতেছিলেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী এ এম আমিন উদ্দিন। আর সম্পাদক পদে জিতেছিলেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সুপ্রিম কোর্ট বার ভোটে লড়বেন আ.লীগের প্রার্থী আমিন-মনজুরুল

আপডেট টাইম : ১২:০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০