ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মহামারীর শঙ্কা: বিশ্বের আরো প্রস্তুতি প্রয়োজন

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে এটি মহামারী আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের আরো পদক্ষেপ বা প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেছেন সংস্থার প্রধান টেডরস অ্যাডানম গেবরিয়েসুস।

করোনাভাইরাসে এ পর্যন্ত ২ হাজার ৬১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চীনেই মারা গেছে ২ হাজার ৫৯২ জন। আক্রান্ত হয়েছে প্রায় ৭৮ হাজার।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে আরো ২৮ দেশে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালিতে আক্রান্তের হার ক্রমে বাড়ছে। এ তিন দেশে ইতিমেধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ হাজার দুইশ জনেরও বেশি।

এছাড়া গতকাল সোমবার ইরাক, আফগানিস্তান, কুয়েত এবং বাহরাইন প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

সাধারণত: একই সময়ে যখন বিশ্বজুড়ে অসংখ্য মানুষ কোন সংক্রামক রোগে আক্রান্ত হন, তখন তাকে মহামারী বলা হয়ে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের সুযোগ কমে আসছে। দক্ষিণ কোরিয়া, ইরান এবং ইতালিতে এ ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক।

গ্যাবরিয়েসুস বলেন, বর্তমান পরিস্থিতিতে একে মহামারী বলা না গেলেও নিশ্চিতভাবেই এটি বেশ শঙ্কার কারণ।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গেলার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক অধ্যাপক পল হান্টারও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চীনের বাইরে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তা বেশ উদ্বেগজনক।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মার্ক রায়ান বলেছেন, মহামারী মোকাবেলায় এখন যা যা করা সম্ভব তার সব কিছুই করতে হবে আমাদের।

সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন, দেশগুলো পদক্ষেপ না নিলে এ ভাইরাস আরো বেশি হারে ছড়িয়ে পড়বে। তাই প্রতিরোধের চেষ্টা এখন খুবই জরুরি।

তিনি বলেন, বিভিন্ন দেশ আপ্রাণ চেষ্টা চালিয়ে ভাইরাসকে বেশিদূর ছড়াতে না দেওয়ার কারণে এ মুহূর্তে পরিস্থিতিকে মহামারী হিসাবে দেখা হচ্ছে না। তবে মহামারীর মত এ ভাইরাস ছড়াতে থাকলেও এর বিস্তারের হার সীমার মধ্যে রাখা জরুরি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মহামারীর শঙ্কা: বিশ্বের আরো প্রস্তুতি প্রয়োজন

আপডেট টাইম : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০