ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়ায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মদ্যপ অবস্থায় ডিএসবি পুলিশের কনস্টেবল আবদুল মতিনকে মারধর করার অভিযোগে উপজেলা যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন ও উপজেলা যুবলীগের সদস্য প্রশান্ত কুমার। এই ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার সূত্র ও পুলিশ জানায়, ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) কনস্টেবল আবদুল মতিন রবিবার রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও তার সঙ্গীরা মদ্যপ অবস্থায় সেখানে আসেন। তারা কনস্টেবল মতিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। কনস্টেবল মতিন নন্দীগ্রাম থানায় দুলাল চন্দ্র মহন্ত, আকতার হোসেন সুমন, প্রশান্ত কুমারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এর পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আকতার হোসেন সুমন ও প্রশান্ত কুমারকে গ্রেফতার করে। দুলাল আত্মগোপন করায় তাকে গ্রেফতার করতে পারেনি।

এ প্রসঙ্গে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, ‘দুলাল চন্দ্র মহন্ত এর আগে গাঁজাসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

তবে স্থানীয়রা জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলালকে যুবলীগ থেকে বহিস্কার বা তাকে ফিরিয়ে নেওয়ার কোনও প্রমাণ নেই। তিনি এখনও উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

দুলালের ফোন বন্ধ থাকায় অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য পাওয়া যায়নি।

গতকাল সোমবার দুপুরে নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিসুর রহমান জানান, কনস্টেবলকে মারপিট মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভাইস চেয়ারম্যান দুলাল ও অপর তিনজনকে গ্রেফতারে অভিযান চলছে। দুলালের বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বগুড়ায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট টাইম : ১২:০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০