ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

৫৯ সহকারী গ্রন্থাগারিককে এমপিও সুবিধা দেয়ার নির্দেশ

আদালত প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯ সহকারী গ্রন্থাগারিককে এমপিও সুবিধা দেয়ার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এ দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন- অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। তাকে সহযোগিতা করেন- অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল ও সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য ও এএজি মো. নাছিম ইসলাম।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘এ রায়ের ফলে রিটকারীদের এমপিও সুযোগ সুবিধা পাওয়ার পথ সুগম হলো।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সহকারী গ্রন্থাগারিকরা এমপিও সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। বিভিন্ন সময় এমপিভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরে আবেদন করলেও আবেদনকারীদের এমপিও তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তাই এর প্রতিকারে তারা হাইকোর্টে রিট করেন।’

রিটকারী সহকারী গ্রন্থাগারিকরা হলেন- মোহাম্মদ আলী, মো. সোহেল রানা, মো. মতিউর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. আব্দুল মান্নান, পিয়ারা বানু, মোছা. সাবরিনা আকতার, মোছা. ফাতেমা খাতুন, মো. শরিফুল ইসলাম, মো. হেলাল উদ্দিন সরকার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৯ জন সহকারী গ্রন্থাগারিক।

উক্ত রিটের শুনানি নিয়ে আদালত তাদের এমপিও সুবিধা দিতে রায় ঘোষণা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

৫৯ সহকারী গ্রন্থাগারিককে এমপিও সুবিধা দেয়ার নির্দেশ

আপডেট টাইম : ১১:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০