ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি আইনে লেখক ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ বুধবার (১৫ মে) সকালে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে বনানী থানা পুলিশআইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করে।তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় ২০১৭ সালে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে বুধবার সকালে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর ইমতিয়াজ মাহমুদকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

২০১৭ সালে ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে বিতর্কিত ৫৭ ধারায় মামলাটি করেন শফিকুল ইসলাম নামে খাগড়াছড়ির এক বাসিন্দা। পরে মামলায় পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ সম্প্রতি তার ফেসবুকে আইডিতে পাহাড়ের ইস্যুতে নানা মন্তব্য করেছেন। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মধ্যে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো হয়েছে। বাঙালি জাতিকে হেয় করে সেটলার আখ্যায়িত করা হয়েছে।’

ইমতিয়াজের পোস্টগুলো ‘পাহাড়ে দাঙ্গা’ লাগানোর জন্য পরিকল্পিত বলেও অভিযোগ করেন বাদী শফিকুল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি আইনে লেখক ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার

আপডেট টাইম : ০২:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯