ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

করোনাভাইরাস : সার্ক তহবিলে ১৫ লাখ ডলার দেবে বাংলাদেশ

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় ভারতের নেয়া উদ্যোগ সার্ক তহবিলে বাংলাদেশ ১৫ লাখ বা দেড় মিলিয়ন মার্কিন ডলার দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোববার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার নেতারা এই তহবিল গঠনের বিষয়ে একমত হওয়ার পর থেকে পুরো কার্যক্রম দ্রুতগতিতে চলছে। বাংলাদেশ এই ফান্ডে ১৫ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলো ইতোমধ্যেই একমত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সার্ক দেশগুলোর শীর্ষনেতারা অংশও নেন। প্রথম দিনেই সার্ক ফান্ডে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার ঘোষণা দেন মোদি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও ভারত ছাড়া এই ফান্ডে নেপাল ও আফগানিস্তান এক মিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হয়েছে। এছাড়া মালদ্বীপ দুই লাখ ও ভুটান এক লাখ মার্কিন ডলার করে এই তহবিলে সহায়তা দিচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

করোনাভাইরাস : সার্ক তহবিলে ১৫ লাখ ডলার দেবে বাংলাদেশ

আপডেট টাইম : ১০:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০