ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

আগামীকাল ২৪ মার্চ থেকে মাঠে থাকবে সেনাবাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে জেলা প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। এছাড়া ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসতে পারবে না।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী মোট দশটি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে কাল (২৪ মার্চ) থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী মোতায়েন করা হবে। সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য তারা বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রশাসনকে সহযোগিতায় নিয়োজিত হবে। জেলা ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে তারা জেলা ও বিভাগীয় পর্যায়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা করবে।

সেনাবাহিনীকে সব জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রেখে করোনা কার্যক্রম সমন্বয়ের নির্দেশনা ও সব জিওসিকে জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করার অনুরোধ জানানো হয়েছে বলে জানান সচিব।

ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

আগামীকাল ২৪ মার্চ থেকে মাঠে থাকবে সেনাবাহিনী

আপডেট টাইম : ০৮:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০