ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

সীমিতভাবে চলাচল করবে ট্রেন ও লঞ্চসহ গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, গণপরিবহন, ট্রেন, লঞ্চ সীমিতভাবে চলাচল করবে।

আজ সোমবার সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

সচিব বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী মোট ১০টি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় বাস, ট্রেন, লঞ্চসহ গণপরিবহন অত্যন্ত সীমিত আকারে চলাচল করবে। জনসাধারণকে যথাসম্ভব গণপরিবহন ব‌্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

তিনি বলেন, যারা গণপরিবহন চালাবেন, তাদেরকে করোনা ভাইরাসমুক্ত থাকার জন্য সবধরনের ব্যবস্থা করেই চালাতে হবে। গাড়ি চালক ও হেলপারদের অবশ্যই মাস্ক ও গ্লাভস পড়তে হবে। সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে।

এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

সীমিতভাবে চলাচল করবে ট্রেন ও লঞ্চসহ গণপরিবহন

আপডেট টাইম : ০৯:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০