ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

ঢাকার পরে মাদারীপুর করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনায় আক্রান্তের হার ঢাকা শহরের পরেই মাদারীপুরে সবচেয়ে বেশি।

সোমবার (২৩ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, আক্রান্ত ৩৩ জনের মধ্যে ১৫ জনই ঢাকা শহরের, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জের তিনজন, গাইবান্ধায় দুইজন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন এবং চুয়াডাঙ্গায় একজন।

৩৩ জনের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে ১৩ জন এসেছেন উল্লেখ করে তিনি জানান, বাকি ২০ জন এদের মাধ্যমে কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছেন।

দেশ ভ্রমণ করে আসা ১৩ জনের মধ্যে ইতালি থেকে ৬ জন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুইজন, ইউরোপের অন্যান্য দেশ থেকে দুইজন, বাহরাইন থেকে একজন, ভারত থেকে একজন এবং কুয়েত থেকে একজন। অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ রয়েছে ১১ জনের মধ্যে।

এ পর্যন্ত দেশে করোনায় ৩৩ জন আক্রান্তের খবর জানিয়েছে আইইডিসিআর। এর মধ্যে তিনজন মারা গেছেন । পাঁচজন সুস্থ হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

ঢাকার পরে মাদারীপুর করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ১২:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০