ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক মারা গেছেন।

সোমবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য ওই পরিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানও এ তথ্য নিশ্চিত করেছেন।

কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসক ডা. সাব্বির আহমেদ জানান, তিনি সপ্তাহখানেক আগে এসেছেন। তখনই তার কোভিড-১৯ পজেটিভ ছিল। আসার একদিন পর অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। ৫ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। আজ ভোরে মারা গেলেন।

মারা যাওয়া ওই পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ২০১৬ সালে প্রেষণে দুদক পরিচালক হিসেবে যোগ দেন। তার স্ত্রী ও সন্তান এখন কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

করোনায় আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু

আপডেট টাইম : ১২:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০