ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ফোনে, ম্যাসেঞ্জার দিলে খাবার পৌঁছে দেবেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে কর্মহীন হওয়া মানুষদের মাঝে সংগঠনের পাশপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করছেন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর ধারাবাহিকতায় বেশ কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালাচ্ছেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। পাশাপাশি ফোনে, ম্যাসেঞ্জারে খাবার সংকটের কথা জানলে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে বাবু বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে আর্তমানবতার পাশে দাঁড়িয়েছে যুবলীগ। এই দুঃসময়ে নিজেদের সামর্থ অনুযায়ী নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের পাশে দাঁড়াচ্ছি। আমি নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি হাতে নিয়েছি।’

তিনি বলেন, ‘ঢাকা শহরের যেকোনো প্রান্তে থাকা মানুষ এই সহযোগিতা পাবেন। আমরা নিজস্ব কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রী তাদের ঠিকানায় পৌঁছে দিচ্ছি। অনেকে ফোন দিচ্ছেন, ম্যাসেঞ্জারে খাদ্য সামগ্রী চাচ্ছেন। আমি ঠিকানা লিখে নিয়ে সেই অনুযায়ী খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।’

তিনি জানান, খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, আটা ২ কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি। এর পাশাপাশি ২টা সাবান ও ১ প্যাকেট ব্লিচিং পাউডারও দেওয়া হয়।

গতকাল সোমবার যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড়, সূতিখাল পাড়, নতুন রাস্তা, কাজলা পানির পাম্প, নাসির উদ্দিন সড়কসহ বিভিন্ন এলাকা ও সুত্রাপুর থানার হেমেন্দ্র দাস রোড, তনুগঞ্জ লেন, ঋষিকেশ দাস লেন, সূত্রাপুর ডালপট্টি ও সবুজবাগসহ বেশকিছু এলাকায় কর্মহীন, দিনমজুর ও অসচ্ছল পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

নিম্ন আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজী সারোয়ার হোসেন বাবু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফোনে, ম্যাসেঞ্জার দিলে খাবার পৌঁছে দেবেন যুবলীগ নেতা

আপডেট টাইম : ১২:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০