ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে ‘এভিগান’ ওষুধ বিনামূল্যে দেবে জাপান

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট রোগটি প্রতিরোধে জাপানের এভিগান অনেকটা আশার আলো দেখাচ্ছে। দেশটির ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদন করছে ওষুধটি।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ওষুধটি প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে করোনায় আক্রান্ত বাংলাদেশিরা সীমিত আকারে বিনামূল্যে এটি পাবে।

জাপানের টোকিও’তে অবস্থিত বাংলাদেশ মিশনের কাউন্সেলর এবং দূতালয় প্রধান (এইচওসি) ড. জিয়াউল আবেদিন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ওষুধটির কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়াসহ সার্বিক বিষয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। তৃতীয় ধাপের পরীক্ষা শেষে কম-বেশি ৫০টি দেশকে সীমিত আকারে এ ওষুধ দেবে জাপান। কমবেশি ৫০টি দেশে করোনা আক্রান্তের ঘটনায় এভিগান ব্যবহারের ফলাফলগুলো একত্র করে ওষুধটির কার্যকারিতা যাচাই করা হবে।

এরপর যদি দেখা যায়, করোনার আগ্রাসী আক্রমণ ঠেকাতে এভিগান কার্যকর, তখনই ওষুধটি প্রচুর পরিমাণে উৎপাদন করবে জাপান।

তবে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, কখনোই বাণিজ্যিকভাবে এ ওষুধ উৎপাদন করবে না তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাংলাদেশকে ‘এভিগান’ ওষুধ বিনামূল্যে দেবে জাপান

আপডেট টাইম : ০১:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০