ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

ব্যারিস্টার সুমন ছেড়ে দিলেন নিজের বাড়ি

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসকদের থাকার জন্য নিজের বাড়ি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (১২ এপ্রিল) তার হবিগঞ্জের চুনারুঘাটের বাড়ি চিকিৎসকদের থাকার জন্য দেওয়ার কথা জানান।
ব্যারিস্টার সুমন বলেন, তার বাড়িতে ডাক্তারসহ ১৭ জন কর্মকর্তা থাকতে পারবেন। সিভিল সার্জনের অনুমতির পর বাড়িটি ডাক্তারদেরকে থাকার জন্য বুঝিয়ে দেওয়া হবে।

চিকিৎসকরা যেন তার বাড়িতে থেকে নিরাপদে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে পারেন এজন্য বাড়িটি তাদের থাকার জন্য দিচ্ছেন।

চিকিৎসকদের থাকার ব্যবস্থা করতে পারলে তারা আরও বেশি সেবা দিতে পারবে বলে মনে করেন তিনি।

বর্তমান এই লকডাউন পরিস্থিতিতে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ সব কর্মকর্তাদের (মোট ১৭ জন) সুবিধার্থে নিজ পরিবারের সাথে পরামর্শ করে তিনি চুনারুঘাটে নিজের ডুপ্লেক্স বাসা ছেড়ে দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএ মুমিন উদ্দিন চৌধুরীর কাছে প্রস্তাব আকারে ইতোমধ্যেই তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন। যেকোনো সময় ডাক্তাররা তার বাসায় উঠতে পারবেন।

ব্যারিস্টার সুমন ছাড়া তার পরিবারের অন্য সদস্যরা আমেরিকায় থাকেন। এর আগে ব্যারিস্টার সুমন তার নিজের গাড়ি করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় হস্তান্তর করেছেন। এছাড়া অসহায়দের মাঝে নিজের বেতনের ১ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ব্যারিস্টার সুমন ছেড়ে দিলেন নিজের বাড়ি

আপডেট টাইম : ০১:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০