ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ইশরাকের দুস্থদের সহায়তায় ‘প্রজেক্ট ঢাকা এইড’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে নগরীর প্রায় ১০ হাজার অসহায় ও দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিতে ‘প্রজেক্ট ঢাকা এইড’ নামে একটি কর্মসূচি ঘোষণা করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আড়াই হাজার পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ব্যবস্থা করবেন তিনি। এছাড়া ঢাকার আরও ১০ হাজার বিত্তবানের কাছ থেকে ৫০০ টাকা করে অনুদান নিয়ে একটি তহবিল গঠন করতে যাচ্ছেন তিনি।

গতকাল মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ভ্যারিফাইড ফেসবুক পেইজ এ লাইভে এসে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ঢাকার ১০ হাজার মানুষ ৫০০ টাকা করে ডোনেট করে গঠন হবে একটি ত্রাণ তহবিল। যার নাম দেন ‘প্রজেক্ট ঢাকা এইড’ ।

করোনায় লকডাউন হয়ে যাওয়ায় যারা খুব অসহায়ভাবে দিনযাপন করছেন, তাদের কথা উল্লেখ করে ঢাকার অন্তত ১০ হাজার বিত্তবানকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘ঢাকা শহরে বসবাসকারী প্রায় দুই কোটি মানুষের মধ্যে ৫০০ টাকা করে ডোনেট করতে পারে, এমন মানুষের সংখ্যা অনেক। একটা ভাল কাজ অর্থাৎ ঢাকার অসহায় ১০ হাজার মানুষের পাশে দাঁড়াতে আমরা ১০ হাজার একত্রিত হয়ে একটা তহবিল গঠন করতে চাই।

সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগের ঘোষণ দেন তিনি। এজন্য সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে প্রতিদিনের আপডেট দেওয়া হবে বলেও জানান তিনি।

সেইসাথে ‘প্রজেক্ট ঢাকা এইড’ নামে একটা ফেসবুক ইভেন্টও চালু করা হয়েছে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য।

আগামী ১২ মে পর্যন্ত চলবে এই প্রজেক্টের জন্য তহবিল সংগ্রহের কার্যক্রম।

এছাড়াও কেউ চাইলে পরবর্তীতেও ডোনেট করতে পারবে। এজন্য সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ওয়েব সাইট www.shkfoundation.org গিয়ে বিস্তারিত দেখে অথবা ০১৭২২২৭৭০৮২ এই নম্বরে বিকাশ/রকেট এবং নগদের মাধ্যমে যে কেউ ডোনেট করতে পারবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ইশরাকের দুস্থদের সহায়তায় ‘প্রজেক্ট ঢাকা এইড’ কর্মসূচি

আপডেট টাইম : ০৪:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০