ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

করোনা সংক্রামন ঠেকাতে সাভারে পোশাক কারখানা বন্ধের আবেদন

আনোয়ার হোসেন আন্নু, সাভার প্রতিনিধি: করোন ভাইরাসে আক্রান্ত রুগীর সংখা সাভারে দিন দিন বাড়ছে। গত ২২ এপ্রিল পর্যন্ত সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। কারখানা খোলার পর গত সাতদিনে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। তাই সাভার উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের পাশাপাশি উপজেলার সকল প্রবেশপথগুলো বন্ধের অনুরোধ জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য   ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. সায়েমুল হুদা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ডা. সায়েমুল হুদা জানান, সাভার একটি জনবহুল ও শিল্প অধ্যুষিত এলাকা। এই উপজেলায় প্রায় ৫০ লাখ লোকের বসবাস, যার অধিকাংশই পোশাক শ্রমিক। এ কারণে পোশাক কারখানা বন্ধ থাকা অবস্থায় সাভারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কম ছিল। তবে কারখানা খোলার পর থেকে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই সাভার উপজেলায় করোনার সংক্রমণ ঠেকাতে সাভার অঞ্চলের পোশাক কারখানাসহ উপজেলার প্রবেশ পথগুলো বন্ধ রাখা জরুরি হয়ে পড়েছে। এজন্য এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

করোনা সংক্রামন ঠেকাতে সাভারে পোশাক কারখানা বন্ধের আবেদন

আপডেট টাইম : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০