ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

২৪ ঘণ্টায় ১১৩ পুলিশ করোনা আক্রান্ত

ডেক্স: মহামারী কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দানে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছেন পুলিশ সদস্যরা। তাই তারাও কোভিড ১৯-এ আক্রান্ত হচ্ছেন। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ১১৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে সারা দেশে রবিবার পর্যন্ত সর্বশেষ তথ্যানুযায়ী, ৮৫৪ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৪১ জন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, রোববার পর্যন্ত দেশে ৮৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মারা গেছেন ৫ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।

এদিকে করোনায় চার পুলিশ সদস্য মারা গেছেন। সর্বশেষ শনিবার সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে।
এর আগে দুদিনে তিন পুলিশ সদস্য মারা যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

২৪ ঘণ্টায় ১১৩ পুলিশ করোনা আক্রান্ত

আপডেট টাইম : ০৪:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০