ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

জামিলুর রেজা চৌধুরীর নামে ব্লক চেইন অলিম্পিয়াডের নামকরণ হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ব্লক চেইন অলিম্পিয়াড পুরস্কারের নতুন নাম হবে ‘অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড’। অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

রোববার (৩ মে) ডিজিটাল প্লাটফর্মে ‘ব্লক চেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২০’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ ব্লক চেইন অলিম্পিয়াডের উপদেষ্টা ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্লক চেইন অলিম্পিয়াডে অংশ নেওয়া বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানিয়ে দেশের শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন দ্বারা সমস্যাকে সুযোগে পরিণত করার আহ্বান জানান।

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক কায়কোবাদ, অধ্যাপক সৈয়দ ড. ফরহাত আনোয়ার, আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল মুসলিম চৌধুরী, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার মতো সৎ, দেশপ্রেমিক মানুষ কমই দেখা যায়। তার অনুপ্রেরণা ও উৎসাহ আমাদের স্বপ্ন দেখাতো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জামিলুর রেজা চৌধুরীর নামে ব্লক চেইন অলিম্পিয়াডের নামকরণ হচ্ছে

আপডেট টাইম : ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০