ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক : শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা বিভাগের গাইডলাইন পুরোপুরি অনুসরণের নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

সোমবার (৪ মে) মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রাখার স্বার্থে ৩ মে শিল্প মন্ত্রণালয় এ নির্দেশ দেয়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সকল শিল্প প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন সকল শিল্পনগরী, লবণ মিল, সীতাকুণ্ডে অবস্থিত শিপ রিসাইক্লিং ইয়ার্ড, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকারী সকল প্রতিষ্ঠানসহ শিল্প মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার আওতাধীন বা সংশ্লিষ্ট সকল শিল্প প্রতিষ্ঠানকে স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনাসমূহ পুরোপুরি অনুসরণ করতে বলা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন মন্ত্রণালয়ের আওতাধীন বা সংশ্লিষ্ট শিল্প কারখানাসমূহে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি সমন্বয় করছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা ২৯ এপ্রিলের এ সংক্রান্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ

আপডেট টাইম : ০৬:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০