ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

করোনাভাইরাস শনাক্ত করবে কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক : মানুষের মধ্যে উপসর্গ দেখা দেওয়ার আগেই কুকুর গন্ধ শুঁকে করোনাভাইরাস শনাক্ত করতে পারে কিনা দেখতে চান যুক্তরাজ্যের গবেষকরা। এ পরীক্ষা করতে সরকারি তহবিল থেকে ৫ লাখ পাউন্ড সাহায্য করা হচ্ছে তাদের। শিগগিরই গবেষকরা কুকুরদের প্রশিক্ষিত করার কাজে নেমে পড়বেন বলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

নির্দিষ্ট কিছু ক্যান্সার, ম্যালেরিয়া ও পারকিসন রোগের গন্ধ শনাক্তে এরই মধ্যে সফলভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কুকুরদের। আরেকটি নতুন গবেষণায় জানার চেষ্টা করা হচ্ছে কোভিড-১৯ রোগ শনাক্তে ল্যাব্রাডর ও ককার স্প্যানিয়েল জাতের কুকুরকে প্রশিক্ষণ দেওয়া যায় কিনা।

ডারহাম বিশ্ববিদ্যালয় ও দ্য চ্যারিটি মেডিক্যাল ডিটেকশন ডগসের সহযোগিতায় পরীক্ষার প্রথম ধাপ পরিচালনা করবেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা। প্রাথমিক পর্যায়ের গবেষণায় গবেষকরা লন্ডন হাসপাতাল থেকে করোনাভাইরাস রোগীদের গন্ধের নমুনা সংগ্রহ করা হবে। ওই নমুনা থেকে ভাইরাস শনাক্তে প্রশিক্ষণ দেওয়া হবে ৬ বিশেষজ্ঞ কুকুরকে।

উদ্ভাবনমন্ত্রী লর্ড বেথেল বলেছেন, সরকারের বিশ্বাস কুকুর ‘আমাদের বৃহত্তর পরীক্ষার কৌশলের অংশ হিসেবে দ্রুত ফলাফল দিতে পারবে।’ প্রকল্পের শীর্ষ গবেষক ও লন্ডন স্কুলের ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অধ্যাপক জেমস লোগান বলেছেন, ‘আমাদের আগের কাজ প্রমাণ করেছে যে ম্যালেরিয়ার একটা আলাদা গন্ধ আছে এবং মেডিক্যাল ডিটেকশন ডগসের সঙ্গে আমরা ম্যালেরিয়া শনাক্তে সফলভাবে কুকুরগুলোকে প্রশিক্ষণ দিয়েছিলাম।’

তার বিশ্বাস, করোনা শনাক্তেও তারা সফল হবেন। বেথেল বলেছেন, ‘এই ধারণা থেকে আমরা মনে করছি শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত রোগেও শরীরের গন্ধ ভিন্ন হয় এবং আমাদের আশাবাদী করে তুলছে যে কুকুরও কোভিড-১৯ রোগ শনাক্ত করতে পারবে। সফল হলে ভাইরাস শনাক্তকরণে তা হবে বিপ্লব।’

মেডিক্যাল ডিটেকশন ডগসের তথ্য মতে গবেষকদের ধারণা, ঘণ্টায় ২৫০ জন মানুষের করোনা পরীক্ষা করতে পারবে কুকুর এবং দুটি অলিম্পিক আকারের সুইমিং পুলে এক টেবিলচামচ চিনির সমপরিমাণ মিশ্রণে রোগের গন্ধ শনাক্ত করতে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

চ্যারিটি ও বিশ্ববিদ্যালয়গুলো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তাদের প্রস্তাব সরকারের কাছে জমা দিয়েছিল। সরকার আশাবাদী বলেই ৫ লাখ পাউন্ড সাহায্য দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

করোনাভাইরাস শনাক্ত করবে কুকুর!

আপডেট টাইম : ০৯:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০