ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বাহরাইন সম্মেলনে যোগ দেবে না ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: আমেরিকার পৃষ্ঠপোষকতায় বাহরাইনে যে অর্থনীতি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে ফিলিস্তিনের কর্মকর্তারা যোগ দেবেন না বলে জানিয়েছেন ফিলিস্তিনের সামাজিক উন্নয়নমন্ত্রী আহমাদ মাজদলানি। আগামী মাসে বাহরাইনের রাজধানী মানামায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’র প্রথম অংশ উন্মোচন করবেন। মার্কিন প্রশাসন দাবি করছে, ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে শতাব্দির সেরা চুক্তি তৈরি করা হয়েছে।

ফিলিস্তিনি মন্ত্রিসভার বৈঠকে মাজদালানি বলেন, মানামা ওয়ার্কশপে ফিলিস্তিনের কেউ যোগ দেবেন না। ফিলিস্তিন থেকে যদি কেউ ওই সম্মেলনে যোগ দেন তাহলে তিনি বা তারা আমেরিকা ও ইসরায়েলের সহযোগী ছাড়া আর কিছুই হবেন না।

এর আগে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাত্তাইয়া বলেছেন, বাহরাইন সম্মেলন সম্পর্কে তার সরকারের সঙ্গে কোনো রকম পরামর্শ করা হয় নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বাহরাইন সম্মেলনে যোগ দেবে না ফিলিস্তিন

আপডেট টাইম : ১২:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯