ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬৬

নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫২২ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৬ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। এ সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪১৬ জনের। আর পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪০৭ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৪৪১ জনের।

তিনি জানান, মৃত্যুদের মধ্যে ১৪ জন পুরুষ, সাতজন নারী। ১৫ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের চার জন ও বরিশাল বিভাগের দুইজন। বয়সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় আইসোলেশন নেওয়া হয়েছে ১৮২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৭০ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬৬

আপডেট টাইম : ০৪:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০