ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৪ হাজার ৫০০ মিটার

ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেই পদ্মাসেতুতে স্প্যান বসানোর কাজ চলমান রয়েছে।

শনিবার জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর পিলারের উপর বসানো হয়েছে ৩০তম স্প্যান। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য আর তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে স্থায়ীভাবে বসিয়ে দৃশ্যমান করা হয়েছে সেতুর ৪ হাজার ৫০০ মিটার।

শনিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম।

পদ্মাসেতুর প্রকৌশলী সূত্রে জানা যায়, ৩১তম স্প্যানটি বর্ষা মৌসুমের আগে বসানো সম্ভব হলে জাজিরা প্রান্তের সব স্প্যান বসানো শেষ হবে।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী মো. দেওয়ান আবদুল কাদের জানান, অস্বাভাবিক ও দুর্যোগকালীন সময়ে প্রকল্পের পরামর্শক, ঠিকাদার, দেশি বিদেশি প্রকৌশলী, নির্মাণ শ্রমিক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় পদ্মাসেতু প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

প্রকৌশলীরা জানান, বর্তমানে পদ্মাসেতুতে ৩০টি স্প্যান বসিয়ে দৃশ্যমান আছে ৪ হাজার ৫০০ মিটার। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের এবং ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৪ হাজার ৫০০ মিটার

আপডেট টাইম : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০